সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতিকে শপথ পাঠ করান।

শপথ নেওয়া ৩ জন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্টানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী ৩ বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রীম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত ৩ বিচারককে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া এই ৩ বিচারপতিসহ আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো ৮ জন।

—–ইউএনবি