সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার

অনলাইন ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) ফিলিস্তিনি নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৫৪ জন।

এদিকে, ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাড়ে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে। শুধু তাই না, নারী রয়েছেন সাড়ে ৯ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনি নিহতের সংখ্যা হয়ত এর চেয়েও বেশি হবে। কারণ ধারণা করা হচ্ছে, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে আছেন।