সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওডেসায় একটি শিক্ষা-প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৫ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছে রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল অ্যাকাডেমি ভবনের ছাঁদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে।

আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকলকর্মীরা এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ¦লতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে এছাড়া, একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায়। অপর একটি ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স