সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা, নিহত ৫৬

অনলাইন ডেস্ক :

গ্রীষ্মকালীন ঝড় ও প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৬৭ জন। দক্ষিণ আমেরিকার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে। বন্যার পানির তোড়ে রিও গ্রান্দে দো সুল রাজ্যের বাঁধ প্রায় উপচে পড়ছে এবং মেট্রোপলিটন শহর পোর্টো আলেগ্রে এখন হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে শহরটির ডুবে যাওয়া বেশ কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ে রিও গ্রান্দে দো সুল বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমপক্ষে ২৬৫টি পৌর এলাকায় এর প্রভাব পড়েছে।

বন্যার পানিতে ডুবে যাওয়ায় ২৪ হাজার লোক বাড়িঘর হারিয়েছে যাদের মধ্যে একতৃতীয়াংশ লোককে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বন্যাউপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, মানবিক সাহায্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল সাম্প্রতিক সময়ে চরম আবহাওয়াজনিত কারণে বেশ কিছু দুর্যোগের মুখোমুখি হয়েছে। গত সেপ্টেম্বরে এক ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।