সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামীকাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৫০টি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মে থেকে ১০ মে পর্যন্ত বিজিবির সদস্যরা মোতায়েন থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় বিজিবি সদস্যরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী- প্রথম ধাপে ৮ মে ১৫০টি উপজেলা, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ১১২টি উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২২টি উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

—-ইউএনবি