সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

সিলেটের মোগলাবাজার থেকে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করা হয়। যার মূল্য ২২ লাখ ৯৮ হাজার টাকা।

আটকরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—–ইউএনবি