সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিমান বাহিনী প্রধান মার্শাল শেখ আব্দুল হান্নানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামে বিএএফের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। এতে এক পাইলট নিহত ও একজন আহত হন।

পাইলট মোহাম্মদ অসীম জাওয়াদ দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় আহত হন আরেক পাইলট উইং কমান্ডার সোহান হাসান খান।

বিমানটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম কামরুল ইসলাম ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে জড়িত সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দুর্ঘটনা পরবর্তী অভিযান তদারকি করছেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম।

এদিকে পাইলট অসীম জাওয়াদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

—–ইউএনবি