সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিশ্বকাপের আগে তাসকিনের পাঁজরে ইনজুরি

অনলাইন ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগেই চোটে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে চোট পান তিনি। রোববার দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাসকিন। মূলত গত ম্যাচে ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। এই ম্যাচের আগেও ব্যাথা না কমায় তাকে খেলতে পারছেন না তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যাথা অনুভব করে। সেই ব্যাথা রোববার (১২ মে) সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যপেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা।’ সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে চোট থাকার কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তার। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে একাদশে না রাখার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি। তবে ডানহাতি এ পেসার না থাকায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।