সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। স্থানীয় সময় গত বুধবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। খবর দ্য ডনের। ২০১৮-২২ সাল প্রধানমন্ত্রীত্ব থাকাকালে অবৈধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ইমরান খান ও তার স্ত্রী একটি রিয়েল স্টেট ডেভোলপার কোম্পানির কাছ থেকে একটি জমি উপহার নেওয়ায় অভিযোগ গঠন করা হয়।

তবে, এ বিষয়ে তিনি গত সপ্তাহে অস্বীকার করেন এবং ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। তার দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করে এক্সে বলেন, ‘ইমরান খান এখনো দুই মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন এবং অপরটি হলো ইসলামিক বিবাহ আইন লঙ্ঘন।’

২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন।