সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। গত শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। খবর ডনের। গত শনিবার একটি মিনি ট্রাকে করে যাওয়ার সময় ব্রেক ফেল করে গাড়ি গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু প্রদেশ থেকে পাঞ্জাবের খুশাব জেলায় যাচ্ছিলেন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, মিনি-ট্রাকটি একটি বাঁক নেয়ার সময় ব্রেক ফেল করে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ একই পরিবারের ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বাকি গুরুতর আহত আটজনকে তেহসিল হেডকোর্য়াটার হাসপাতালে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন। ট্রাকটিতে মোট ২৬ যাত্রী ছিলেন।