সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

সিনহুয়া, প্যারিস :

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।

যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘৯ মাসের সংঘাতের পরও রাফাহ’র পরিস্থিতি এবং মানুষের প্রাণহানি অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘ইসরায়েল যে মানবিক সহায়তার জন্য সব ক্রসিং পয়েন্ট খুলে দিচ্ছে না, বিষয়টি অসহনীয়। যদিও কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সম্প্রদায় এর দাবি করে আসছে।’

বাইডেন বলেন, তারা সব জিম্মিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন।

ফ্রান্সে নরম্যান্ডি অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার দু’দিন পর বাইডেন এই রাষ্ট্রীয় সফরে এসেছেন।