সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিশিষ্ট ক্রিকেট কোচ জালাল চৌধুরী মারা গেছেন

দেশের বিশিষ্ট ক্রিকেট কোচ ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পল ইউএনবিকে বলেন, জালাল আহমেদ চৌধুরী আজ সকালে মারা গেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আনোয়ার খান মডার্ন হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে নেয়া হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

৭০ ও ৮০ এর দশকে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন জালাল আহমেদ। তিনি বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। একজন কোচ হিসেবে তিনি অনেক তরুণকে ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিতে অনুপ্রাণিত করেছেন।

—ইউএনবি