সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনির মৃত্যু

সিনহুয়া, গাজা :

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রগুলোর বরাতে সিনহুয়া জানায়, খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে শত শত বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল আল-আওদা স্কুলের গেট লক্ষ্য করে ইসরায়েলি বিমান মিসাইল হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অনেক লাশ মাটিতে পড়ে আছে।

এছাড়াও মেডিকেল সূত্রগুলো জানায়, ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও আহত হয়েছে অর্ধশত মানুষ।

সিনহুয়ার প্রতিবেদনে আরও জানা যায়, ওই এলাকায় বাস্তুচ্যুত মানুষের উপচে পড়া ভিড়ের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।