সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের ‘পিটিআই’

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শেহবাজ সরকার পিটিআই’র বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী কার্যক্রম’র অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজ
সোমবার (১৫ জুলাই) পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একইসঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে।

সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেন, কেন্দ্রীয় সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে। দলটির বিরুদ্ধে ‘বিশ্বাসযোগ্য প্রমাণের’ আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি।