সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মমতার অভিনন্দন

অনলাইন ডেস্ক :

নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

তিনি লেখেন, ‘আমি বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষের উন্নয়ন, শান্তি, অগ্রগতি এবং মঙ্গল কামনা করি। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও নারী থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভকামনা।’

মমতা আরও লেখেন, ‘আমি আশা করি এই সংকট শিগগিরই কেটে যাবে এবং শান্তি ফিরে আসবে। আপনার এবং আমার ভালবাসার এই পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আমাদের প্রতিবেশী দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব।’