সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভেনেজুয়েলায় গ্যাস বিস্ফোরণে নিহত ৮, আহত ২২

অনলাইন ডেস্ক :

ভেনেজুয়েলাতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

সোমবার দেশটির রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি শহরে এ বিস্ফোরণ ঘটে।

মিরান্ডা রাজ্যের গভর্নর হেক্টর রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘পেতারে শহরে একটি বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।’

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গভর্নর বলেছিলেন, গ্যাস লিক ও সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।