সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলেছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো।

সকালে রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যেতে দেখা গেছে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গত ১৭ জুলাই দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ নির্দেশে মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত শিখনকেন্দ্রগুলোকে শ্রেণিকক্ষের কার্যক্রম পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

—-ইউএনবি