সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক :

পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন জানান, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। তিনি জানান, পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে আর তাতে এক নারী ও দুই শিশু নিহত হন।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোন সাড়া পাওয়া যায়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই গোলাগুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর তিন সেনা আহত হয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু এই সীমান্ত নিয়ে বিরোধ রয়েই গেছে। প্রায়ই এই সীমান্তে দুই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।