সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

করোনায় মৃতদের সাড়ে ৬৩ শতাংশই ডায়াবেটিস-উচ্চরক্তচাপের রোগী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৭ হাজার ২৭৭ জন রোগীর মধ্যে ৬৩ দশমিক ৫ শতাংশই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া বক্ষব্যাধি, কিডনি সমস্যা, হাঁপানি, হৃদরোগ, থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছিলেন, তারাই বেশি মারা যান। বয়স বিবেচনায় ৫০-৮০ বছরের রোগীদের মৃত্যুহার বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রুবেদ আমিন এ তথ্য জানিয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল বুলেটিনে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান। ডা. রুবেদ আমিন বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার হিসাবে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমান করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অর্থাৎ একজন থেকে অনেক জনের মধ্যে সংক্রমিত হচ্ছে না। সংক্রমণের হার শূন্যতে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সংক্রমণের হার শূন্যতে নামিয়ে আনা এবং পর পর তিন সপ্তাহ তা অব্যাহত রাখতে পারলে দেশ করোনামুক্ত হয়েছে বলে বলা যাবে।