সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ব্রিটেনে দাঙ্গার অভিযোগে হাজারো মানুষ আটক

অনলাইন ডেস্ক :

ব্রিটেনে দাঙ্গার অভিযোগে ১ হাজার ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বছরের শিশু থেকে শুরু করে ৬৯ বছরের বৃদ্ধও রয়েছেন। নৃশংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসলিম ও শরণার্থীদের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটেনের জাতীয় পুলিশ চীফের কার্যালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, দেশব্যাপী হাজারো মানুষকে আটকের পাশাপাশি ৫৭৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেককেই দ্রুত কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয়েছে। ধ্বংসাত্মক কর্মকান্ডের দায়ে আটককৃতদের মধ্যে লিভারপুলের ৬৯ বছরের এক ব্যক্তি ও বেলফাস্টের ১১ বছরের এক শিশু রয়েছে। ব্যাসিংটন ম্যাজিস্ট্রেটের কোর্টে ১৩ বছর বয়সী এক শিশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রসিকিউটর বলেছেন, ৩১ জুলাই মেয়েটিকে আশ্রয়প্রার্থীদের একটি হোটেলের দরজায় আঘাত করতে দেখা গেছে। ২৯ জুলাই ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে ৩ জন মেয়ে নিহত হয়। এ ঘটনায় এক মুসলিম শরণার্থীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এখান থেকেই দাঙ্গার সূত্রপাত হয়। গত সপ্তাহ থেকে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেওয়ার পর অস্থিরতা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে।