সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুলছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছরের ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সামজিয়নে ভ্রমণ করতে পারবেন। খবর রয়টার্সের। ভ্রমণ কোম্পানিগুলো বুধবার জানিয়েছে, তারা আশা করছে যে ভবিষ্যতে উত্তর কোরিয়ার অন্যান্য অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

বেইজিংভিত্তিক ট্রাভেল এজেন্সি কোরয়ো ট্যুরস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্থানীয় অংশীদারদের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া, উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট গত বছর থেকে পুনরায় চালু হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া ভ্রমণ করে।

এছাড়া, গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটি সফর করেছিলেন। ২০২০ সাল থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরসও জানিয়েছে যে আসন্ন শীত মৌসুমে বিদেশি পর্যটকরা সামজিয়ন শহরে ভ্রমণের সুযোগ পাবেন।