সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজায় নিহত ৪০ হাজার ছাড়াল, আহত ৯২৪০১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিসংখ্যানে বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য দেখায় না।