সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তানে সেনা অভিযানে ৭ সন্ত্রাসী নিহত

সিনহুয়া, ইসলামাবাদ :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সামরিক অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি জেনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর বলেছে, সৈন্যরা সন্ত্রাসীদের অবস্থানকে কার্যকরভাবে শনাক্ত করে, যার ফলে অভিযানকালে সাত সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।