সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

ফাইল ছবি

চীন থেকে সিনোফার্মের আরও প্রায় ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ভ্যাকসিনের চালান নিয়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনের চালান গ্রহণ করেন। এই টিকা চীন থেকে বাণিজ্যিক ক্রয়েরই অংশ।’

এর আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সিনোফার্মের প্রায় ৫০ লাখ ডোজ পেয়েছে। এছাড়া ১১ সেপ্টেম্বর চীনের আরও ৫ লাখ ডোজ পেয়েছিল বাংলাদেশ।

সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রতি মাসে এক কোটি বা তার বেশি ডোজ টিকা সংগ্রহের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিনোফার্ম থেকে প্রতিমাসে ২ কোটি করে মোট ছয় কোটি টিকা আসবে।

—ইউএনবি