সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৭৩৪টি মামলা ও ৩১ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।

এছাড়াও অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা টাকার মধ্যে আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

—–ইউএনবি