সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নদীর পানি কেবলমাত্র রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের একটি কথা মাথায় রাখতে হবে। সেটা হলো নদীর পানি কেবলমাত্র রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও।

তিনি বলেন, যদি সরকারি পর্যায়ে কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সে দিনটি শেষ হয়ে গেছে। এজন্য আমাদের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে, সেই অনুযায়ী উজানের দেশের সঙ্গে কথা বলতেই এখানে এসেছি।

রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙনকবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় মিশে নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ ৫৩ বছর হয়ে গেল, আমরা তিস্তার চুক্তি সই করতে পারিনি।

তিনি আরও বলেন, আমার দেশের মানুষকে তো বাঁচাতে হবে। সে দাবি প্রতিবেশী রাষ্ট্র অস্বীকার করতে পারবে না। সে জায়গা থেকে আমরা তথ্যগুলো চাইব, আলোচনা শুরু করব। এই বিষয়গুলোর একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সঙ্গে কথা বলে চুড়ান্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ সচিব নাজমুল আহসান, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

—–ইউএনবি