সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার পতিত আওয়ামী সরকারের ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

রাজধানীর বাড্ডা থানার পৃথক দুইটি হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের চার মন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পতিত সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাড্ডা থানা পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ সময় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

এদিন আসামিদের পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

—–ইউএনবি