সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্যনূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়।

এরই প্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। সেইসঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামি পক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, বয়স ও শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তবে বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

—–ইউএনবি