Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

কাঁপতে কাঁপতে শিশুটি বলল ‘আমি কি মারা যাচ্ছি’?

ডেস্ক রিপোর্ট:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি আশ্রয়কেন্দ্রে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবারের (১০ অক্টোবর) এই হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। যাদের বেশিরভাগই নারী-শিশু ও বেসামরিক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের রাফিদাহ স্কুল নামের এই আশ্রয়কেন্দ্রে হামলা চালানোর পর শিশুসহ কয়েক ডজন ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া যায়। যার মধ্যে কয়েকজনের শরীর পুড়ে গেছে।

সংবাদমাধ্যমটির ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। যাদের মুখ রক্তে আচ্ছাদিত ছিল। এদের অনেকে চিৎকার এবং কান্নাকাটি করছিল। তাদের মধ্যে এক শিশুকে মেঁঝেতে শুইয়ে রাখা হয়েছি। শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে যাওয়া শিশুটি ভয়ে ও আতঙ্কে কাঁপছিল। ওই সময় সে হাসপাতালের এক কর্মীকে জিজ্ঞেস করে, “আমি কী মারা যাব, কী হয়েছে”?