সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘মানুষের পেটে ভাত না জুটিয়ে সংস্কারের কথা বললে হবে না’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেছেন, ক্ষুধার্তদের খাবার না দিয়ে সংস্কার করলে সে সংস্কার তারা হজম করতে পারবে না। ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করতে তাদের জন্য খাবার জোগান দিতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এ আয়োজন করা হয়।

সাইফুল হক বলেন, মানুষের পেটে ভাত না জুটিয়ে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে, শুধু সংস্কারের কথা বললে মানুষের পেট ভরবে না। সুতরাং ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে হবে। তাদের তিন বেলা খাবার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘সংস্কার করবেন ভালো কথা, আমরা আপনাদের সমর্থন দিয়েছি।
কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী সিন্ডিকেট এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কিন্তু কেন তা এখনো ভাঙতে পারছেন না।
যদি তা ভাঙতে না পারেন, দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে না পারেন, তাহলে সরকারের সফলতা ব্যর্থ হবে।’