সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

১৮তম ব্রিকস সম্মেলন

জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে চীন সরকার। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শি জিনপিংয়ের ভারত সফর ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক অনিশ্চয়তার অবসান হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছর পর এটি হবে শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, এরপর থেকেই দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে শীতলতা বিরাজ করছিল।

এর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারত সফর করেছিলেন শি জিনপিং। সে সময় তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।

শি জিনপিংয়ের এই সফরকে ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সাত বছর পর চীনা প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এনএনবাংলা/