সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল

ছবি: ভিডিও থেকে নেওয়া

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ সংসদে পাস হয়েছে। নতুন এই আইন অনুযায়ী, পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে এসআরবি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা কণ্ঠভোটে দেন।

প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব ২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধন) আইনের অধীনে পরিচালিত হয়ে আসছিল। এরই মধ্যে এসআরবি বিলের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬ সংসদে উত্থাপন করা হয়েছে।

বিলটি পাসের আগে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ইউনিট বা বাহিনীতে পরিবর্তন আনার প্রয়োজন হয়। সে কারণেই এই পরিবর্তন করা হচ্ছে।

তিনি বলেন, একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি সংস্থার বিলুপ্তির সরাসরি সম্পর্ক নেই। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‌্যাব গঠন করা হয়েছিল। তবে যে আইনের অধীনে র‌্যাব পরিচালিত হচ্ছিল, সেটি পূর্ণাঙ্গ ছিল না। একটি সেকশনের অধীনেই ইউনিটটি কার্যক্রম পরিচালনা করছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে বের করে এনে বিলুপ্ত করা হবে। একই সঙ্গে বিদ্যমান আইনের ইংরেজি ভাষায় থাকা কিছু অস্পষ্টতা দূর করতে সেটি অনুবাদ করে নতুন আইন হিসেবে আনা হচ্ছে।

পাস হওয়া এসআরবি বিল-২০২৬ অনুযায়ী, এসআরবি পুলিশ বাহিনীর অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। নিয়োগ বা প্রেষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তা, শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্ধারিত সশস্ত্র সদস্য বা কর্মচারীদের নিয়ে এই ইউনিট গঠন করা হবে।

এসআরবির নিজস্ব পতাকা, প্রতীক ও পোশাক থাকবে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বা তদূর্ধ্ব পদমর্যাদার একজন কর্মকর্তাকে ইউনিটটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি এসআরবির নিজস্ব হাজত, মালখানা ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকবে।

জনসাধারণের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বিভিন্ন পক্ষের সমন্বয়ে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনের বিধানও রাখা হয়েছে।

এনএনবাংলা/