সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওষুধ ছাড়াই শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
শরীরে আয়রনের ঘাটতি হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে অন্যতম হলো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আয়রনের ঘাটতির কারণে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যায়।

আয়রনের ঘাটতি মেটাতে ওষুধ খাওয়াই কিন্তু একমাত্র সমাধান নয়। তার চেয়ে প্রতিদিন পাতে রাখুন বেশ কয়েকটি খাবার, যা খেলে শরীরে আয়রনের ঘাটতি মিটবে দ্রুত।

কী কী খাবেন?
শাক-সবজি
আয়রনের ঘাটতি মেটাতে চাইলে পাতে রাখতেই হবে শাকসবজি। কলার থোড় ও মোচা খেলে হিমোগ্লোবিনের পরিমাণ কখনই কম হবে না। এছাড়া খেতে পারেন হেলেঞ্চা শাক।

আয়রনের ঘাটতি মেটাতে ও হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় রাখার জন্য এই শাকের জুড়ি মেলা ভার। আবার পালংশাকের মধ্যেও ভরপুর আয়রন আছে। তাই রোজ না হলেও মাঝে মাঝেই মেনুতে রাখুন পালং শাক।

মসুরের ডাল
মসুর ডালে আছে ভরপুর প্রোটিন, তেমনই এই ডালে আয়রনের পরিমাণও থাকে অনেকটা। তাই মসুর ডাল খেতে পারেন প্রতিদিন।

স্বাদের জন্য মুসুর ডাল সেদ্ধর মধ্যে সামান্য মাখন আর কাঁচা মরিচ দিয়ে দিন। কিংবা ডাল সেদ্ধর সময় দিতে পারে বড় করে কাটা পেঁয়াজ। এতে ডালের স্বাদও হবে, আবার মিলবে পুষ্টিও।

কুমড়ার বীজ ও কাবলি ছোলা
নিরামিষভোজীদের জন্য আয়রনসমৃদ্ধ খাবার হিসেবে কুমড়ার বীজ ও কাবলি ছোলা এই দুইয়ের নাম অবশ্যই তালিকায় রাখতে হবে। নিরামিষ বিভিন্ন পদ কিংবা ডালের মধ্যে কুমড়ার বীজ ছড়িয়ে দিলে খেতে দারুণ স্বাদ হয়।

আর কাবলি ছোলা আপনি সেদ্ধ খান কিংবা ঘুগনি বানিয়ে খান উপকার মিলবে সবকিছুতেই। তবে কাবলি ছোলা পরিমাণে অল্প খাবেন, না হলে পেটের সমস্যা হতে পারে।