সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকার মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর ফার্মগেটসংলগ্ন মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‍গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান আজ দুপুর বলেন, উদ্ধার করা পিস্তলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও থানা-পুলিশ সূত্র বলেছে, গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মণিপুরি পাড়ার ৬ নম্বর ফটকের ১৩২ ও ১৩৯ বাড়ির মাঝখানের পাকা রাস্তার ওপর বালুর বস্তার আড়ালে একটি ব্রিফকেসের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করে। প্লাস্টিকের কেসে থাকা এই পিস্তলের ২৫টি গুলি জব্দ করা হয়েছে।

তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলেন, লাইসেন্স পর্যালোচনায় দেখা যায়, পিস্তলটি জার্মানির তৈরি। পিস্তলটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ২৩ জানুয়ারি পিস্তলটির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছিল। আসাদুজ্জামান খানের বাসা ১৩৬/১ মণিপুরি পাড়া। তাঁর বাবার নাম আশরাফ আলী খান।

ব্রিফকেসসহ অস্ত্রটি পরে তেজগাঁও থানায় আনা হয়। সেটি এখন তেজগাঁও থানার হেফাজতে আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।