সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল, অব্যাহত ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব প্রক্রিয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে অবরুদ্ধ এলাকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন।

জাতিসংঘের ইউম্যানিটারিয়ান প্রধান জয়েস মসুয়া সতর্ক করে জানিয়েছেন, ফিলিস্তিনিদের সাধারণ মানুষদের অমানবিকভাবে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশ্ব যখন এসব তাকিয়ে তাকিয়ে দেখছে তখন গাজাবাসী অনাহারে দিন কাটাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি।

অন্যদিকে লেবাননে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫০ জনে। দেশটিতে আহত হয়েছেন ১৩ হাজার ৬৫৮ জন।