সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানের সিরিজ জয়ের পর পিটারসেন, `এ কারণেই হাউকাউ বন্ধ করতে হবে’

খেলা ডেস্ক
বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে পাকিস্তান ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পর দেশটির ক্রিকেট মহলে প্রায় ‘জাত গেল, জাত গেল’ বলে রব উঠেছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে হারার পর সেই রব উঠল চরমে। ইংল্যান্ডকে পরের দুই টেস্টে হারিয়ে সিরিজ জয়ের পর অনেকটাই স্বস্তি ফেরে পাকিস্তান দলে। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানরা প্রশংসায় ভাসতে শুরু করেন তখন থেকেই।

এবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারানোর পর রিজওয়ান-হারিস রউফদের যেন মাথায় নিয়েই নাচতে চাইছে দেশটির ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে প্রশংসার ফুলঝুরি ছোটাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এই প্রশংসা বৃষ্টির মধ্যেই পাকিস্তানের ক্রিকেট মহলকে একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন—নেতিবাচক হইচই না করে প্রতিভাবান এই সব খেলোয়াড়দের ভালো কিছু করার সুযোগ করে দাও!

পার্থে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এক্সে পিটারসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় জিতেছে পাকিস্তান। এ কারণেই তাদের সমস্ত নেতিবাচক হাউকাউ বন্ধ করতে হবে এবং প্রতিভাবান (খেলোয়াড়দের) তাদের স্কিল দেখানোর সুযোগ করে দিতে হবে।’ পিটারসেন এরপর ক্রিকেট নিয়ে রাজনীতি করাদের আরেকটা খোঁচা দিলেন এভাবে, ‘রাজনীতি পাশে সরিয়ে রাখুন এবং ক্রিকেটকে কথা বলতে দিন।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রিজওয়ানদের প্রশংসা করে এক্সে লিখেছেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান…ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো বড় এক অর্জন। এই দেখে এবং এই সিরিজে ধারাভাষ্য দিতে পেরে আমি গর্ব অনুভব করছি।’ আকরাম এরপর যোগ করেন, ‘এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক রিজওয়ান, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের অনেক আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি অনেকটাই বাড়াবে।’

এমনিতে পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু এই জয়ে আন্দোলিত পাকিস্তানের সাবেক এই অধিনায়কও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। দারুণ করেছ ছেলেরা। তোমাদের নিয়ে গর্বিত।’