সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতের সময় ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাৎ অনুষ্ঠান শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগসহ যেসব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে, তারা (সিঙ্গাপুর) মনে করে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। তারা এ–ও মনে করে যে একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সিঙ্গাপুর বাংলাদেশের বন্দরগুলো কার্যকর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে বলে উল্লেখ করেন আমীর খসরু।

বিএনপির এই নেতা বলেন, ‘দক্ষ শ্রমশক্তি কীভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রেও দক্ষ কর্মী নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রমশক্তিকে আরও দক্ষ করার জন্য সিঙ্গাপুর বিনিয়োগ করতে চায়, কারিগরি সহযোগিতা দিতে চায়।’