সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাহজালালে যাত্রীর পেটে দেড় কেজি সোনা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ২২ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক হওয়া ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ বিষয়ে বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ করে আটক করা হয়। পরে তল্লাশি করে তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০২২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। তিনি আরও জানান, তার কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি বার ও এবং ১১০ গ্রাম স্বর্ণালংকার। সংশ্লিষ্টরা জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটকের পর তার যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।