সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভালো খেলেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি বেশিরভাগই ছিল ফাঁকা। টিকিটের অতিমূল্যে হয়তো দর্শক স্টেডিয়ামবিমুখ হয়েছে। তারপরও যারা মাঠে উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে তারা নিজেদের দলের কাছ থেকে ভালো ফুটবলই দেখেছেন।

তবে মুখে হাসি ফোটাতে পারেননি রাকিব-ফহিমরা। প্রথমার্ধে মালদ্বীপের চেয়ে ভালো ফুটবল খেলেও পিছিয়ে থাকা দলটির নাম বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সফরকারী দলটি।

১৮ মিনিটে ফ্রি-কিক থেকে আলি ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ডান দিকে বক্সের কোনা থেকে হামজা মোহামেদের নেওয়া ফ্রি-কিকে ফাসিরের হেড ড্রপ খেয়ে জড়িয়ে যায় জালে।

৩০ মিনিটে সমতা ফিরিয়ে আনার দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বাম দিক দিয়ে ঢুকে ইসা ফয়সাল ক্রস নিয়ে চলন্ত বলে পা চালিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে ফাহিম বল লক্ষ্যে রাখতে পারেননি। ৪৪ মিনিটে সোহেল রানার শট পোস্টে লাগলে প্রথমার্ধে মালদ্বীপই এগিয়ে থাকে।

বাংলাদেশ বেশিরভাগ সময় মালদ্বীপের সীমনায় রাজত্ব করলেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। মালদ্বীপ একটি সুযোগ পেয়ে সেটাই কাজে লাগিয়ে লিড নিয়েছে ম্যাচে।