সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিজের বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ রাইড শেয়ারিং চালক

রাজধানীর বাড্ডা-গুলশান লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশ জরিমানা করার চেষ্টা করায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং চালক। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

বাইক চালক শওকত হোসেন (৪০) অন্যদের সঙ্গে এসময় যাত্রীর জন্য জনতা ইন্সুরেন্স ভবনের কাছে রাস্তায় অপেক্ষা করছিলেন।

ট্রাফিক সার্জেন্ট দেবপ্রিয়া শওকত তার কাছে কাগজপত্র চাইলে এক পর্যায়ে শওকত ক্ষুব্ধ হয়ে তার বাইকে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (বাড্ডা জোন) সুবীর চন্দ্র দাস জানান, শওকতকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হলে সে জানায় করোনার কারণে ব্যবসায় বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন। এরপর তিনি বেঁচে থাকার জন্য রাইড-শেয়ারিং সেবায় যুক্ত হন।

–ইউএনবি