সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক :
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জিতেছিলেন সোনা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন। এর পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন তিনি। চট্টগ্রাম থেকে আজ এল তাঁর মৃত্যুসংবাদ। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর।

সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁরই সতীর্থ শুটার শারমিন রত্না। তাঁর কথা, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাদিয়া নেই। সংবাদটা শুনে আমি স্তব্ধ।’

২০১৭ সালে অগ্নিদগ্ধ হয়েছিলেন সাদিয়া। বাড়িতে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।