সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দক্ষিণ সুরমায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

এস এ শফি, সিলেট :
সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ এলাকায় অসহায় লোকজনের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেতারা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে।
হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশক থেকে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া এখন সময়ের দাবি।
এতে করে মানুষ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে।
লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, লোকমান আহমদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, ফজলে আহসান রাব্বি, সফিক আলী, নুর আলী, আশিক আলী, আবুল হোসেন প্রমুখ।