সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জকিগঞ্জে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

 এস এ শফি, সিলেট:
সিলেটের জকিগঞ্জে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মত অনুষ্ঠিত এই পরীক্ষায় জকিগঞ্জ-কানাইঘাটের ৬৯টি স্কুল ও ম্যাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ১১৩৮ শিক্ষার্থী অংশ নেন। আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রাথমিক স্তরের পরিক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জকিগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ সাংবাদিকদের জানান, ‘প্রাথমিকভাবে ১০ কোটি টাকা স্থায়ী আমানতের মাধ্যেমে ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাস্টটি জকিগঞ্জে একটি মানসম্মত কলেজ ও টেকনিক্যাল কলেজ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন- ‘প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী সবসময় নানা দুর্যোগে গরিব-দুস্থ ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।’
সভায় সাংবাদিকদের পাশপাশি ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার প্রমুখ।