সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসে জাতির প্রতি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।