সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জোড়া হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করলো ব্রাদার্স

অনলাইন ডেস্ক:
শীর্ষ ফুটবলে ফিরে এসে কঠিন বাস্তবতা বুঝতে শুরু করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এক সময়ের জায়ান্ট দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে ৬ গোলে হেরেছিল মোহামেডানের কাছে।

দীর্ঘদিন পর ফেডারেশন কাপে মাঠে নেমে বিধ্বস্ত হলো ব্রাদার্সের কাছেও। মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স গুনেগুনে ৮ গোল দিয়েছে ওয়ান্ডারার্সের জালে।

এই মৌসুমে তিন আসর মিলিয়ে এখনো হ্যাটট্রিক দেখেনি দর্শক। এক ম্যাচে এসে দেখলো দুটি। ব্রাদার্সের গাম্বিয়ান মুস্তাফা ও স্থানীয় সাজ্জাদ হোসেন তিনটি করে গোল করেছেন। একটি করে গোল কাওসার আলী রাব্বি ও এলিটা কিংসলের।

৮ মিনিটে রাব্বির গোল দিয়ে উদযাপন শুরু কিংসের। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুস্তাফা। তিনি ৬৫ ও ৭০ মিনিটে গোল করে এই মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন। দ্বিতীয় হ্যাটট্রিক করা সাজ্জাদের গোল ২৮, ৪৮ ও ৮১ মিনিটে। কিংসলে গোল করেছেন ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে।

ব্রাদার্স প্রথম ম্যাচে হেরেছিল কিংসের কাছে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে।