সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি

নিজস্ব প্রতিবেদক:

অনেকটা নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দু’দিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সেই অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণায়। তাকে দেশের ‘সবচেয়ে সুন্দর’ ওপেনিং ব্যাটার উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বার্তা দিয়েছে সাবেক টাইগার অধিনায়কের জন্য। বিসিবি লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল।’