সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রমাণিত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলার সংকটকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে একটি স্বাধীন কমিশন। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গ্যাব্রিয়াসুস। মঙ্গলবার এ বিষয়ক তদন্ত কমিটির সদস্য মালিক কাওলিবালি এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ দিনের তদন্ত শেষে দেখা যায়, যৌন হয়রানী ঘটনায় ৮৩ জন সাহায্যকর্মী জড়িত যাদের মধ্যে অন্তত ২১ জনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী। গত বছর থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি তদন্ত প্রতিবেদনে প্রথম যৌন হয়রানির বিষয়টি উঠে আসে। তদন্ত প্রতিবেদনে অন্তত ৫০ জন নারী অভিযোগ করেছে, নারীদের চাকরি দেয়ার বিনিময়ে যৌনতার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের দেশি বিদেশী সাহায্য কর্মীরা। এছাড়া অভিযুক্ত পুরুষ কর্মীরা জন্ম নিরোধক ব্যবহার না করায় ২৯ জন নারী গর্ভবতী হয়ে পড়েন এবং অনেক নারীকে গর্ভপাতে বাধ্য করা হয়।