সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা

চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনে ৪০তম (ক্যাডেট) সাব-ইন্সপেক্টর ২০২৩ ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দাবি আদায় না হওয়ায় সংবাদ সম্মেলন করে এই অনশনের ঘোষণা দেন।

অব্যাহতি প্রাপ্ত ক্যাডেট আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা সবাই (৩২১ জন) আজ (১৩ জানুয়ারি) সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।

তিনি বলেন, সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আজ এখন থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করবো।