সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন।