সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার সভাপতিত্ব করেন এবং স্বাগত রাখেন। তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী, শিক্ষক ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।